হ্যালুসিনেশন

সাইমুম জামান

একবিংশ শতাব্দীতে
অবস্থান করছি আমরা ;
সর্বোচ্চ উন্নয়নে।

চাহিদা থেকেও এগিয়ে
মহাকাশে পাড়ি জমিয়ে
পেরিয়েছি কল্পনা
ছাড়িয়ে সব জল্পনা
ভবিষ্যতেই বাস করছি বর্তমানে।

তাই ভবিষ্যতের রোগ ধরেছে আমাদের।
রোগ, খুবই ভয়ানক রোগ,
হ্যালুসিনেশন।

মানুষ নিজেরা নেই নিজেদের মাঝে
ধরে নিত্য নতুন বেশ
সকাল বিকাল নতুন রুপে সাজে।

অনুকরনে হারিয়ে নিজের সত্বা
প্রতিদিন বিক্রি করে নিজের আত্মা ;
ইন্টারনেটের রঙ্গিন দুনিয়ার কাছে।

ভাবে, এটাই সত্যি
কিন্তু,
জানে না
কত জটিল রোগে সে আক্রান্ত,
হ্যালুসিনেশন৷

নিজেদের নিয়ে চিন্তা
নিজেদের নিয়ে আত্ম সন্তুষ্টি,
বাস করে সে কল্পনার জগতে
ছোট রাখে তার মেধার দৃষ্টি।
ভাবে,
সুন্দর চলছে জীবন
সুন্দর বিধাতার সৃষ্টি,
কিন্তু এরই ভেতর চলতে থাকে
সমাজের মাঝে বেদনার বৃষ্টি।

এটাই তো রোগ
ভয়ানক রোগ;
হ্যালুসিনেশন।

যে কাজ রাষ্ট্রকে সাহায্য করে না
যে কাজ সমাজের মাঝে পৌছায় না
যে কাজ মানুষকে কিছু দিতে পারে না
এমন কাজে জড়িয়ে
বহু টাকা কামিয়ে
নিজেকে মনে করে বিশাল কিছু।
রোগ, বিশাল রোগ;
হ্যালুসিনেশন।

শুধু এসবের মাঝেই নেই রোগ সীমাবদ্ধ,
সকল মানুষই আজ এই রোগে আবদ্ধ।

একদিন আমরা সুখী হবো,
এটা কি হ্যালুসিনেশন নয়?
একদিন সব সমস্যার সমাধান হবে,
এটা কি হ্যালুসিনেশন নয়?
টাকা কামালেই ভাল থাকবো,
এটা কি হ্যালুসিনেশন নয়?

নিজের ভুল
নিজের সীমাবদ্ধতা
নিজের অহংকার
নিজের অজ্ঞতা
এগুলা না দেখা কি হ্যালুসিনেশন নয়?

রোগ,
খুবই ভয়ানক রোগ;

হ্যালুসিনেশন।