নাজমা মানবী
বেদনার ভার কুন্ডলী পাকায়— উঠে যায় অন্তরীক্ষে
মানব শিশু খাবার হয়— কুকুরের মুখে
তৃষ্ণার্ত রক্ত পিপাসুদের হোলি হয়
মানবতার মহামারী জেগে রয়।
প্রতিবেশীর পদযুগল প্রোথিত মল ও মূদ্রায়
মানুষেরা পাখি হয়ে উড়ে যায়— উড়ে যায়…..
তাদের কোন পালক কিংবা ছায়া নেই!
তারা কালো তুষারপাত হয়ে ঝরছেই…..
অন্তহীণ অগ্নির দীর্ঘশ্বাস শেষ হলে
পৃথিবীর সব পাপ মুছে গেলে;
একদিন মাটি ফুড়ে
সকল শিশু গাছ হবে পৃথিবী জুড়ে।
