(কবিতা) “আবেগের জানালা”

By Sakibur Rahman Arnab

যখন নিরবে একা বসে থাকি, 

তোমাকে স্মরণ করে থাকি।

এমন একটি মন খারাপ করানো সন্ধ্যা বেলা

বসে থাকি খুলে আবেগের জানালা

কুয়াশার ভিতরে অস্পষ্ট, 

তোমাকে না পাওয়ার কষ্ট, 

যেখানেই তাকাই দেখি শুধু তোমাকে

তোমার হাতের স্পর্শ মুগ্ধ করে আমাকে।

 

যখন দূরের তারা দেখি আকাশে,

ভেবে থাকি তুমি আছো পাশে।

অপেক্ষায় আছি তোমাকে দেখব বলে, 

আশায় আছি তোমায় পাবো বলে।

তুমিও কি ভালোবাসো আমাকে, 

যতটা আমি ভালবাসি তোমাকে?

আমার অসীম ভালোলাগা তোমাকে ঘিরে, 

এতটা ভালোবাসা পাবো কি ফিরে?

 

শূন্যতায় ঘেরা আমার এই পৃথিবী, 

মনের মাঝে শুধু তোমারই ছবি।

তুমিহীনা আমি ডুবে যাব শূন্যতার সাগরে, 

তুমিহীনা আমার মন কাঁদবে নিকস অন্ধকারে, 

তোমাকে নিয়ে আমি দেখি স্বপ্ন, 

তুমিহীনা আমি অপূর্ণ।